ভগবান সম্বন্ধে বর্তমান পৃথিবীর অধিকাংশ মানুষ বিভ্রান্ত। এই পৃথিবীতে ২প্রকার মানুষ বাস করে নাস্তিক ও আস্তিক। যারা ভগবানকে মানে না তাদের নাস্তিক বলা হয়। এরা সব মূর্খ ও অভাগা।
অবজান্তি মাং মূঢ়া মানুষীং তনুমাশ্রিতম্।
পরং ভাবমজানন্তো মম ভূতমহেশ্বরম্।। গীতাঃ ৯/১১
আমি যখন মনুষ্যরুপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না।
অনেক সময় দেখা যায় কিছু লোক সগর্বে বলে আমি ভগবান টগবান মানি না। তারা মানবেই বা কি করে? তারা তো মূর্খ। তাদের ভগবানকে জানা বা মানার বুদ্ধিমত্তার অভাব রয়েছে। ভগবান বলেছেন চারপ্রকার মানুষ আমার শরনাগত হয় না।
ন মাং দুস্কৃতিনো মূঢ়া প্রপদন্তে নরাধমাঃ।
মায়য়াপহৃতজ্ঞানাআসুরং ভাবমাশ্রিতাঃ।।
গীতাঃ ৭/১৫
মূঢ়, নরাধম , মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসুরিক ভাবাপন্ন সেই দুস্কৃতিকারীরা কখনও আমার শরনাগত হয় না।
তাই আসুন মানুষকে ভগবানের অবতার না বলে কৃষ্ণের শরনাগত হই।
No comments:
Post a Comment