শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরে
বলেছেন, মোদীজী আজ নওয়াজ শরিফের
সঙ্গে কথা বললেন, এটা দুর্ভাগ্যজনক।
সীমান্তের পরিস্থতি কিছু একটুও
বদলায়নি। মানুষের কিন্তু বিরাট
প্রত্যাশা রয়েছে মোদীজীর কাছে।
তিনি বলেন, সম্প্রতি আমাদের সেনারা
সন্ত্রাসবাদীদেরগুঁড়িয়ে দিতে
মায়ানমার গিয়ে অভিযান চালিয়েছে।
আমি জানি না, এ থেকে সরকার কোনও
শিক্ষা নিয়েছে কিনা, তবে
পাকিস্তানকে শিক্ষা দেওয়া দরকার।
আমি মনে করি, উনি (মোদী) বর্তমান
পরিস্থতি বদলে দেওয়ার ক্ষমতা রাখেন।
তাই প্রতিবেশী দেশটি যে ভাষা
বোঝে, সেই ভাষাতেই ওদের শিক্ষা
দিতে হবে।
No comments:
Post a Comment